যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী বিজ্ঞাপনে উঠে এল বাংলাদেশ প্রসঙ্গ। ‘আউটসোর্সিং’ বিষয়ের ওই বিজ্ঞাপনে দেখানো হয়, মুখে ‘যুক্তরাষ্ট্র সবার আগে’ বললেও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নামে বিভিন্ন দেশে পণ্য তৈরি হয়। এর মধ্যে ট্রাম্পের নামে বাংলাদেশে তৈরি একটি জামাও দেখানো হয়।
যুক্তরাষ্ট্রের অনেক বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠান তাদের ব্যবসা গুটিয়ে বিদেশে পুঁজি বিনিয়োগ করছে, ফলে আমেরিকার শ্রমবাজার সংকুচিত হয়ে আসছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে দেশে ফিরে আসতে বাধ্য করবেন। সমস্যা হলো, ট্রাম্প নিজেই তাঁর নিজের বিভিন্ন বাজারজাত পণ্য আমেরিকায় প্রস্তুত করার বদলে বিদেশে ‘আউটসোর্স’ করে দিয়েছেন। আউটসোর্স করা এই দেশগুলোর একটি হলো বাংলাদেশ।
গত বুধবার হিলারি ক্লিনটন নতুন একটি নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ করেছেন, যার বিষয় আউটসোর্সিং। ট্রাম্পের সঙ্গে একটি পুরোনো সাক্ষাৎকার ব্যবহার করে এতে দেখানো হয়, ট্রাম্পের নামসংবলিত বিভিন্ন পণ্য মোট ১২টি দেশে প্রস্তুত হয়। এর অন্যতম হলো বাংলাদেশে প্রস্তুত ‘ট্রাম্প শার্ট’। ‘এই জামা কোথায় তৈরি?’ এই প্রশ্নের জবাবে ট্রাম্প প্রথম বলেন, ‘কী জানি, হবে কোথাও।’ তাঁকে জামার লেবেল দেখিয়ে বলা হয়, জামা তৈরি হয়েছে বাংলাদেশে। তখন ট্রাম্প ত্বরিত জবাব দেন, ‘খুব ভালো জামা।’ দর্শকদের উচ্চ হাস্যরোলের মুখে ট্রাম্প যোগ করেন, ‘আমরা বাংলাদেশের মানুষের কর্মসংস্থান করেছি। সে দেশের মানুষেরও তো কাজের সুযোগ চাই।’
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের অন্যতম স্লোগান ‘সবার আগে যুক্তরাষ্ট্র’ (আমেরিকা ফার্স্ট)। গত সপ্তাহে অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে অনেক বক্তাই স্মরণ করিয়ে দেন, মুখে মুখে সর্বাগ্রে যুক্তরাষ্ট্র বললেও ট্রাম্প নিজের দেশে প্রস্তুত পণ্য বাজারজাতকরণের বদলে বাংলাদেশ ও চীনের মতো দেশ থেকে পণ্য কিনে আনছেন।
- Prothom-alo

Social Links: