আসছে বুলেটপ্রুফ গ্লাস ডিসপ্লের স্মার্টফোন

By Unknown রবিবার, ৭ আগস্ট, ২০১৬
শাটারপ্রুফ গ্লাস ডিসপ্লের স্মার্টফোনের পর এবার আসছে বুলেটপ্রুফ গ্লাস ডিসপ্লের স্মার্টফোন। আর এই স্মার্টফোন আনছে লিগো নামের এক চীনভিত্তিক ফোন নির্মাতা প্রতিষ্ঠান।

নির্মাতা কর্তৃপক্ষের দাবি, তাদের ‘লিগো এম৫’ স্মার্টফোন অবিনশ্বর প্রকৃতির। কারণ, এর ডিসপ্লে'তে ব্যবহার করা হয়েছে শাটারপ্রুফ গ্লাস। ফলে এই ডিসপ্লে কখনই ভাঙবে না, থেঁতলে যাবে না, চুরমার হবে না, ছিদ্র বা অন্য কোনো উপায়ে ক্ষতিগ্রস্ত করা যাবে না।

গিজমো চায়নার প্রতিবেদন মতে, ন্যানো ধাতব নন-ব্রেকপয়েন্ট ফ্রেম ব্যবহার করে লিগো এম৫ এর কাঠামো তৈরি করা হয়েছে। আর এ কারণেই ফোনটি যে কোনো ধরনের পরিস্থিতিতেও অক্ষত থাকবে।

ফোনটিতে আরও থাকছে অ্যান্ড্রয়েড মার্শম্যালো, মিডিয়াটেক এমটি৬৫৮০এ প্রসেসর, ৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ২ গিগাবাইট র‍্যাম, ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

স্মার্টফোনটির কবে নাগাদ বাজারে পাওয়া যাবে কিংবা এর দাম কেমন হবে এসব তথ্য জানা যায়নি।

ittefaq
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.