দ্বিতীয় ম্যাচেও জয়বঞ্চিত ব্রাজিল

By Unknown রবিবার, ৭ আগস্ট, ২০১৬
ব্রাজিল ও ইরাকের ম্যাচের একটি দৃশ্য
ঘরের মাঠে অলিম্পিকের স্বর্ণ জিততে মরিয়া ব্রাজিল। কিন্তু সে অনুপাতে তাদের পারফরম্যান্স হচ্ছে না।

রিও অলিম্পিকের দুটি ম্যাচে মাঠে নেমে এখনো জয়ের দেখা পায়নি ব্রাজিল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে গোলশূন্য ড্র করার পর সোমবার বাংলাদেশ সময় সকালে ইরাকের সঙ্গেও গোলশূন্য ড্র করেছে তারা।

১৯৭২ সালের পর এই প্রথম কোনো অলিম্পিকের গ্রুপপর্বের দুই ম্যাচে গোলশূন্য থাকল ব্রাজিল।

পরবর্তী রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচে ডেনমার্কের বিপক্ষে জিততে হবে ব্রাজিলকে। ডেনমার্ক দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। প্রথম ম্যাচে তারা ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করলেও আজ তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে।

ব্রাজিল ও ইরাক দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট করে সংগ্রহ করেছে। দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। শেষ ম্যাচে ইরাকের মুখোমুখি হবে তারা।

সোমবার সকালে ইরাকের বিপক্ষে বল দখল, আক্রমণ কিংবা পাল্টা আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু গোলের খেলা ফুটবলে গোলের দেখা পায়নি নেইমারের নেতৃত্বাধীন ব্রাজিল। ইরাক পুরো ম্যাচে একবার মাত্র গোলমুখে শট নিতে পেরেছে। তাদের আক্রমণভাগও মুগ্ধ হওয়ার মতো ছিল না।

তবে ব্রাজিল প্রতিপক্ষ ইরাকের গোলপোস্টে ১৮টি শট নেয়। তার মধ্যে চারটি শট ছিল একেবারে গোলমুখে। কিন্তু কোনো বলই ইরাকের গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি।

ফুটবলে ইরাক কিন্তু হেলাফেলার মতো দল নয়। এশিয়ান কনফেডারেশনের মতো কঠিন একটি অঞ্চল থেকে যোগ্যতা অর্জন করে অলিম্পিকে খেলতে এসেছে। এটি অনূর্ধ্ব-২৩ দল হলেও এখানে বেশ কয়েকজন খেলোয়াড় আছেন যাদের সিনিয়র টিমে খেলার অভিজ্ঞতা রয়েছে। ইরাকের সিনিয়র টিম এশিয়ার বেশ কয়েকটি শিরোপা জিতেছে। তাইতো তাদের বিপক্ষে জয় পায়নি ব্রাজিল।

এখন দেখার বিষয় শেষ ম্যাচে ডেনমার্কের বিপক্ষে জয় তুলে নিয়ে অলিম্পিকের পরবর্তী রাউন্ডে যেতে পারে কিনা স্বাগতিক ব্রাজিল। নাকি গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়ে ঘরের মাঠে স্বর্ণ জয়ের স্বপ্ন মিইয়ে যায়।

- Rising BD

Post Tags:

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.