বন্ধ হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেটা সার্চ ইঞ্জিন টরেন্ট

By Unknown শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬
'টরেন্টজ তোমাদের সব সময় ভালোবাসবে, বিদায়'  সম্প্রতি এরকম একটা বিষণ্ণ বার্তা ঝুলছে গত ১৩ বছর ধরে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে মুভি,  গান, গেম, সফটওয়্যার, ই-বুক-এর দুনিয়াকে অবারিত রাখা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেটা সার্চ ইঞ্জিন টরেনটজ ডট ইইউ সাইটে। পাইরেসি কি পাইরেসি নয়, এই নৈতিকতার বিতর্কে না গিয়েই শিল্প-সংগীতের অকূল দরিয়ার ডুব দেওয়া যেত এই সাইট থেকে। কিন্তু এখন আর সেটা করা যাবে না। কারণ বন্ধ  করে দেওয়া হয়েছে টরেন্ট জগতের দরজা।

চালু হওয়ার ১৩ বছরের মাথায় বিপুল জনপ্রিয় এই টরেন্ট সার্চ ইঞ্জিন কেন বন্ধ হয়ে গেল সেটাও একটা রহস্য। কী কারণে সাইটটি বন্ধ করা হলো সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি এখনো।তবে ধারণা করা হচ্ছে, এর পেছনে আইন প্রয়োগকারী সংস্থার হাত থাকলেও থাকতে পারে। গত কয়েক সপ্তাহে টরেন্টের অন্যতম জনপ্রিয় সাইট পাইরেটস বে এবং কিক অ্যাস টরেন্ট বন্ধ হওয়ার পর এটি টরেন্টভিত্তিক ফাইলের সাইট বন্ধ হবার তৃতীয় ঘটনা।

ইন্টারনেটে সাধারণত যেসব ফাইল, ভিডিও বই বা মিউজিক বৈধভাবে না কিনে ব্যবহার করা যায় না সেগুলোর সবই পাওয়া যায় টরেন্টে। এ কারণে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে বিশেষ করে যারা সিনেমা দেখতে ভালোবাসেন তাদের মধ্যে চরম জনপ্রিয় ছিল টরেন্টজ। হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তাই ইন্টারনেটের বহু ব্যবহারকারীর এখন মাথায় হাত। তবে শোকাহত টরেন্ট ব্যবহারকারীরা সোশ্যাল সাইটে নিজেদের ক্ষোভ ঝাড়ছেন।

- মাহবুবর রহমান সুমন
- Priyo
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.