এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১৮ আগস্ট

By Unknown সোমবার, ১ আগস্ট, ২০১৬
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার অংশ নেওয়া ১২ লাখ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হবে ১৮ আগস্ট। শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন সোমবার এই খবর নিশ্চিত করেছেন।

গত ৩ এপ্রিল শুরু হয়ে ৯ জুন পর্যন্ত এইসএসসির লিখিত পরীক্ষা চলে। আর ১১ থেকে ২০ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা। আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নাহিদ ১৮ আগস্ট সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন নাহিদ। তার সংবাদ সম্মেলনের পরপরই পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।

- ইত্তেফাক
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.