বিএনপির স্থায়ী কমিটিতে নতুন মুখ আমীর খসরু ও সালাহ উদ্দিন

By Unknown শনিবার, ৬ আগস্ট, ২০১৬
বিএনপির স্থায়ী কমিটিসহ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে আছেন খালেদা জিয়া, তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. মঈন খান, মাহবুবুর রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, জমীরউদ্দীন সরকার, তরিকুল ইসলাম, হান্নান শাহ, এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস।

পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন ফখরুল।

এ ছাড়া কমিটিতে ঠাঁই পেয়েছেন নতুন দুই মুখ। তারা হলেন সালাহউদ্দীন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী।

স্থায়ী কমিটি ছাড়াও বিএনপি চেয়ারপারসনের ৭৩ সদস্যের উপদেষ্টামণ্ডলী, ৩৫ সদস্যের ভাইস চেয়ারম্যান, ৭ জন যুগ্ম মহাসচিব এবং ২০৭ সদস্যের সম্পাদকমণ্ডলী ঘোষণা করা হয়েছে।

গত ১৯ মার্চ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের চার মাস ১৬ দিন পর এই কমিটি ঘোষণা করা হলো।

ittefaq
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.