আইএস সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন পুলিশ অফিসার গ্রেফতার

By Unknown বুধবার, ৩ আগস্ট, ২০১৬
আইএস সহায়তা প্রদানের অভিযোগে এক মার্কিন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার ওয়াশিংটন মেট্রোপলিটন এরিয়া ট্রানজিট অথরিটির ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্রে পুলিশ বিভাগে এ ধরনের ঘটনা এটাই প্রথম। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম নিকোলাস ইয়াং (৩৬)। ইতিমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইএর এক বছরেরও বেশি সময় ধরে চলা তদন্ত শেষে তাকে গ্রেফতার করা হয়েছে।

২০১০ সাল থেকেই তাকে পর্যবেক্ষণ করছিল এফবিআই। ওই ব্যক্তি আইএসকে সহায়তা করলেও এ ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হামলার কোনো হুমকি পাওয়া যায়নি বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বুধবার বিকালে ইয়ংকে আদালতে তোলার কথা। এফবিআই জানিয়েছে, নিকোলাস ইয়ং ২০১১ সালে লিবিয়ার তৎকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে দেশটির বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের জন্য সে দেশে গিয়েছিলেন। তিনি ২০০৩ সাল থেকে ওয়াশিংটন ট্রান্সপোর্ট সিস্টেমে কর্মরত রয়েছেন।

- Jugantor
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.