কথাটি শুধু কথার কথা নয়: গয়েশ্বর

By Unknown শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬
সরকারের কোনো কর্মকাণ্ডই জনগণ বিশ্বাস করে না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, 'সরকারের কর্মকাণ্ড জনগণ বিশ্বাস করে না। এজন্য জনগণের ওপর সরকারের আস্থা নেই। সরকারও এটা বুঝে গেছে।'

গয়েশ্বর বলেন, 'সরকার জনগণের প্রতিনিধত্ব করে না। তারা (সরকার) জনগণের দ্বারা নির্বাচিত নন, ভিন দেশের দ্বারা নির্বাচিত বা মনোনীত যেভাবেই বলেন।'

তিনি বলেন, 'অনেকদিন আগে বলছিলাম- দেশটা চলছে দুই দেশের গোয়েন্দাদের যৌথ প্রযোজনায়। পরপর ঘটনাগুলো কিন্তু তাই প্রমাণ হয়। কথাটি শুধু কথার কথা নয়।'

জাতীয় প্রেসক্লাবে শুক্রবার দুপুরে এক যুবসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে স্বাধীনতা ফোরামের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

মুদ্রা পাচার মামলায় তারেক রহমানের সাজা প্রসঙ্গে গয়েশ্বর বলেন, 'যে মামলায় তারেক রহমানকে শাস্তি দেয়া হয়েছে, যারা আইন বুঝে না, তারাও বুঝে- এটা শাস্তি নয়, এটা হলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আরেকটি ২০১৪ সালের ৫ জানুয়ারির মত প্রহসনের নির্বাচন করার পূর্ব প্রস্তুতিরই অংশমাত্র। সেই অংশে সবাই পড়তে পারে।'

নির্বাচনের জন্য দলের নেতাদের প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, 'একজন নিরপেক্ষ ব্যক্তির হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন করুন, জামানত বাজেয়াপ্ত হবে।'

- Jugantor
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.