যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে নিজের চেয়েও যোগ্য বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। নৈরাশ্যবাদ ও ভীতিকে প্রত্যাখ্যান করে হিলারিকে নির্বাচিত করতে মার্কিনিদের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশনে দেয়া বক্তব্যে ওবামা বলেন, 'আমি আস্থার সঙ্গে বলতে পারি- কোনো নারী কিংবা পুরুষের হিলারির চেয়ে বেশি যোগ্যতা ছিল না। আমি কিংবা বিল ক্লিনটন কারোরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হিলারির চেয়ে বেশি যোগ্যতা নেই।'
বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কনভেনশনে ৪৫ মিনিটের ভাষণ দেন ওবামা। সে সময় ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি তার সঙ্গে মঞ্চে যোগ দিলে গোটা কনভেনশন এলাকা হাজার হাজার মানুষের করতালিতে ভরে ওঠে। চার দিনব্যাপী ডেমোক্রেট দলের সম্মেলনের তৃতীয় রাতে দেয়া ভাষণে ওবামা হিলারির প্রতি নিজের অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গির বিপরীতে এক আশাবাদী ভবিষ্যতের ছবি তুলে ধরেন।
ওবামা বলেন, 'যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের বিষয়ে আমি আগের চেয়েও বেশি আশাবাদী।'
ট্রাম্পের প্রচারণা শিবিরের স্লোগান ও প্রতিশ্রুতি 'আমেরিকাকে আবার মহান করুন'-এর প্রতি ইঙ্গিত করে ওবামা বলেন, 'আমেরিকা মহান হয়েই আছে। আমেরিকা ইতিমধ্যে যথেষ্ট শক্তিশালী। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের শক্তি, আমাদের মহানুভবতা, ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্ভরশীল নয়।'
উপস্থিত ডেমোক্রেট দলীয় সদস্যরা তখন 'ঠিক', 'ঠিক' বলে ওঠেন।
Source: Jugantor

Social Links: