খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ ১০ আগস্ট

By Unknown শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৬জনের বিরুদ্ধে ১০ আগস্ট অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করবে আদালত।
 
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রহুল আমিন এ দিন ধার্য করেন।
 
হরতালের সময় অগ্নিসংযোগ করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর দারুস সালাম থানায় মামলাটি করা হয়।
 
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির হরতাল চলছিলে। ওইদিন দারুস সালাম থানার গাবতলীর বাগবড়ী শুভ্র এন্টারপ্রাইজের সামনে রাস্তায় একটি লোকাল মিনিবাসে পেট্রল দিয়ে আগুন দেয় আসামিরা। তাদের উদ্দেশ্য ছিল যাত্রীদের হত্যা করা।
 
এ ঘটনায় দারুস সালাম থানার উপ-পরিদর্শক টিটু সরকার বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। খালেদা জিয়াকে ইন্ধনদাতা হিসেবে আসামি করা হয়েছে।
 
২০১৬ সালের ৩০ এপ্রিল দারুস সালাম থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন।
 
অভিযুক্ত করা হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সাবেক যুগ্মমহাসচিব আমান উল্লাহ আমান, যুগ্মমহাসচিব হাবিবুন নবী থান সোহেল, সাবেক ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৬ জনকে।
 
বর্তমানে খালেদা জিয়াসহ মামলার ২৫ জন আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা। এছাড়া বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ মামালাটিতে জামিনে রয়েছেন।

- Jugantor
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.