বজ্রপাতে সাতক্ষীরার ঘোনা, রংপুরের পীরগঞ্জ ও কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার পৃথক সময়ে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
সমকাল প্রতিনিধি/সংবাদদাতাদের পাঠানো খবর-
সাতক্ষীরা: জেলার ঘোনায় বজ্রপাতে হালিমা খাতুন (৩৫) ও তার ভাতিজি ফাতেমা খাতুন (১২) বজ্রপাতে মারা যান।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
ঘোনা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান জানান, হালিমা ও ফাতেমা তাদের বাড়ির বাইরে একটি গাছ তলায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় বজ্রপাতে তারা মারা যান।
পীরগঞ্জ (রংপুর): সদর ইউনিয়নের আরিজপুর বজ্রপাতে আব্দুর রাজ্জাক (২৮) ও সুমন মিয়া (৩৫) মারা যান। আহত হন দুইজন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ছয় জন জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত ঘটলে দুইজন মারা যান এবং দুইজন আহত হন। অন্য দুইজন নিরাপদ আশ্রয়ে চলে যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী (কুড়িগ্রাম): ফুলবাড়ীতে বজ্রপাতে আ. জলিল নামে এক কৃষক মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুরে জমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য নূর মোহাম্মদ জানান, দুপুরে আমন ক্ষেত রোপনের সময় বজ্বপাত হয়। এতে আ. জলিল আহত হন। পরে তাকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
Source: samakal

Social Links: