অর্থমন্ত্রী এ এম এ মুহিত আশা প্রকাশ করেছেন যে, বর্তমান ১২ লাখের সঙ্গে করদাতার তালিকায় আরো ৮ লাখ লোক যুক্ত হবেন। মন্ত্রী আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত এক আলোচনা সভায় বলেন, ‘আমরা এ বছর আরো তিন লাখ করদাতা নথিভুক্ত করার জন্য কাজ করছি। আগামী দু’বছরে ২০ লাখ করদাতা তালিকাভুক্ত করা কঠিন হবে না।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. মো. আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের সুবিধার্থে রাজস্ব বাড়ানোর কর্মসূচির অংশই ছিলো ২০ লাখ করদাতার তালিকা প্রস্তুতের টার্গেট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সন ডা. দীপু মনি। এতে 'রোল অব বাজেট এ্যান্ড আদার পলিসি ফ্রেমওয়ার্ক ইন রিমোভিং ইন ইকুয়ালিটি এ্যান্ড প্রভার্টি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিআইডিএস’র গবেষণা রিচালিক ড. বিনায়ক সেন। তথ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ২৫ শতাংশ লোক দরিদ্র। এদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা সরকারের একটি বড় চ্যালেঞ্জ।
Source: kalerkantho.com
Source: kalerkantho.com


Social Links: